নবোদয় Admit Card 2027 Download শুরু – কীভাবে Download করবেন? (Step by Step)

Navodaya Admit Card 2027 Download শুরু হয়ে গেছে। নবোদয় বিদ্যালয় সমিতি (NVS) JNVST 2027 Class 6 পরীক্ষার Admit Card Download শুরু করে দিয়েছে। যাদের বাচ্চা এবার নবোদয় পরীক্ষা দিচ্ছে, তাদের এখনই Admit Card Download করে নেওয়া উচিত। শেষ মুহূর্তে ওয়েবসাইটে অনেক চাপ থাকে, তখন Download করতে সমস্যা হতে পারে।

আমাদের অনেক ছাত্রছাত্রীর অভিভাবক ফোন করে জানতে চাইছিলেন কীভাবে Admit Card Download করবেন, Registration Number কোথায় পাবেন। তাই এই পোস্টে আমরা সহজ বাংলায় পুরো নিয়মটা ছবি ও ভিডিও সহ বুঝিয়ে দিয়েছি।

নবোদয় পরীক্ষা 2027 – গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে

পরীক্ষার নাম: Jawahar Navodaya Vidyalaya Selection Test (JNVST) 2027
ক্লাস: Class 6
পরীক্ষা নেয়: Navodaya Vidyalaya Samiti (NVS)
পরীক্ষার তারিখ: 28 November 2026 (শনিবার)
পরীক্ষার সময়: সকাল 11:30 থেকে দুপুর 1:30
রিপোর্টিং: সকাল 11:00-র মধ্যে পরীক্ষার হলে বসে পড়তে হবে
পরীক্ষার ধরন: অফলাইন, OMR শিটে
Admit Card Download-এর ওয়েবসাইট: https://cbseitms.rcil.gov.in/nvs/

Admit Card Download করতে কী কী লাগবে?

Admit Card Download করার আগে এই দুটো জিনিস হাতের কাছে রাখুন:

  • Registration Number (আবেদন করার সময় যেটা পেয়েছিলেন)
  • ছাত্র/ছাত্রীর জন্মতারিখ (Date of Birth)

Registration Number আবেদন করার পর যে Confirmation Page প্রিন্ট বা সেভ করেছিলেন, সেখানে লেখা থাকে।

Navodaya Admit Card 2027 Download করার নিয়ম (Step by Step)

Step 1: প্রথমে মোবাইল বা কম্পিউটারে Official Website https://cbseitms.rcil.gov.in/nvs/ খুলুন। নিচের ছবির মতো Student Login পেজ আসবে।

Navodaya Admit Card 2027 Download Student Login Page

Step 2: Registration Number বক্সে আপনার Registration Number লিখুন।

Step 3: Date Of Birth বক্সের পাশের ক্যালেন্ডার আইকনে ক্লিক করে ছাত্র/ছাত্রীর জন্মতারিখ বেছে নিন।

Step 4: নিচে ছবিতে একটা ছোট অঙ্ক দেওয়া থাকবে (যেমন 43+3)। অঙ্কটার উত্তর “The answer is” বক্সে লিখুন। অঙ্কটা পরিষ্কার বোঝা না গেলে “Refresh” ক্লিক করুন, নতুন অঙ্ক আসবে।

Step 5: SIGN IN বোতামে ক্লিক করুন।

Step 6: স্ক্রিনে Admit Card দেখা যাবে। Download করে নিন এবং অন্তত 2টো রঙিন বা সাদা-কালো প্রিন্ট বের করে রাখুন।

Admit Card-এ কী কী চেক করবেন?

Download করার পর নিচের তথ্যগুলো ভালো করে মিলিয়ে নিন:

  • ছাত্র/ছাত্রীর নাম
  • বাবা-মায়ের নাম
  • জন্মতারিখ
  • ছবি ও সই
  • Roll Number
  • পরীক্ষাকেন্দ্রের নাম ও ঠিকানা
  • পরীক্ষার মাধ্যম (বাংলা / ইংরেজি)
  • Category (General / OBC / SC / ST) এবং Rural / Urban

কোনো তথ্য ভুল থাকলে দেরি না করে আপনার জেলার জওহর নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করুন।

Admit Card Download করতে সমস্যা হলে কী করবেন?

সমস্যা: ওয়েবসাইট খুলছে না বা খুব ধীরে চলছে।
সমাধান: অনেকে একসাথে ঢোকার জন্য এমন হয়। কিছুক্ষণ পরে বা রাতের দিকে আবার চেষ্টা করুন।

সমস্যা: “Invalid Registration Number” বা ভুল দেখাচ্ছে।
সমাধান: Registration Number আর জন্মতারিখ ঠিক দিয়েছেন কিনা আবার দেখুন। জন্মতারিখ আবেদনপত্রে যা দিয়েছিলেন ঠিক সেটাই দিতে হবে।

সমস্যা: Registration Number হারিয়ে গেছে।
সমাধান: আবেদনের Confirmation Page, আবেদনের সময় আসা SMS বা Email দেখুন। যে সাইবার ক্যাফে বা স্কুল থেকে আবেদন করেছিলেন, তাদের কাছেও পেতে পারেন। তাতেও না পেলে জেলার নবোদয় বিদ্যালয়ে যোগাযোগ করুন।

সমস্যা: অঙ্কের উত্তর দিলেও Login হচ্ছে না।
সমাধান: “Refresh” ক্লিক করে নতুন অঙ্ক নিন এবং আবার চেষ্টা করুন।

নবোদয় পরীক্ষার নতুন প্যাটার্ন 2027

JNVST 2027 থেকে পরীক্ষার প্যাটার্নে বড় পরিবর্তন হয়েছে। এবার নতুন করে EVS (পরিবেশ বিদ্যা) যোগ হয়েছে।

মোট প্রশ্ন: 80টি
মোট নম্বর: 100
মোট সময়: 2 ঘণ্টা
প্রতিটি সঠিক উত্তরে: 1.25 নম্বর
নেগেটিভ মার্কিং: নেই

বিভাগ অনুযায়ী প্রশ্ন:

  • Mental Ability Test: 20টি প্রশ্ন, 25 নম্বর
  • EVS (পরিবেশ বিদ্যা): 20টি প্রশ্ন, 25 নম্বর (15টি MCQ + 1টি অনুচ্ছেদ থেকে 5টি প্রশ্ন)
  • Arithmetic (গণিত): 20টি প্রশ্ন, 25 নম্বর
  • Language (ভাষা): 20টি প্রশ্ন, 25 নম্বর (4টি অনুচ্ছেদ, প্রতিটি থেকে 5টি প্রশ্ন)

সময় ভাগ:

  • Mental Ability + EVS: 60 মিনিট
  • Arithmetic: 30 মিনিট
  • Language: 30 মিনিট

চারটি বিভাগেই সমান নম্বর, তাই কোনো বিভাগকে হালকাভাবে নেওয়া যাবে না। যেহেতু নেগেটিভ মার্কিং নেই, কোনো প্রশ্ন ফাঁকা রাখা উচিত নয়।খা উচিত নয়।

পরীক্ষার দিন যা মনে রাখবেন

  • Admit Card-এর প্রিন্ট অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। Admit Card ছাড়া পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
  • পরীক্ষাকেন্দ্র আগের দিনই একবার দেখে আসুন।
  • সকাল 11:00-র আগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছান।
  • Admit Card-এ লেখা পেন ও অন্যান্য নির্দেশ ভালো করে পড়ে সেই মতো জিনিস নিয়ে যান।
  • মোবাইল, ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক জিনিস পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে না।
  • বাচ্চাকে আগের রাতে ভালো করে ঘুমোতে দিন এবং পরীক্ষার দিন হালকা খাবার খাইয়ে পাঠান।

শেষ কয়েকদিনে কীভাবে প্রস্তুতি নেবে?

  • প্রতিদিন অন্তত 1টা পুরো Mock Test 2 ঘণ্টা সময় ধরে দাও।
  • EVS এবার নতুন যোগ হয়েছে, তাই পরিবেশ বিদ্যার প্রশ্ন আর অনুচ্ছেদ পড়ে উত্তর দেওয়ার অভ্যাস বেশি করে করো।
  • আগের বছরের প্রশ্নপত্র সমাধান করো।
  • OMR শিটে গোল ঠিকভাবে ভরাট করার অভ্যাস করো।
  • নতুন অধ্যায় শুরু না করে, যা পড়া আছে সেটাই বারবার ঝালিয়ে নাও।

সাধারণ প্রশ্ন (FAQ)

প্রশ্ন: নবোদয় পরীক্ষা 2027 কবে?
উত্তর: 28 November 2026, শনিবার, সকাল 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত।

প্রশ্ন: নবোদয় Admit Card কোথা থেকে Download করব?
উত্তর: https://cbseitms.rcil.gov.in/nvs/ ওয়েবসাইট থেকে।

প্রশ্ন: Admit Card Download করতে কী লাগে?
উত্তর: Registration Number এবং জন্মতারিখ।

প্রশ্ন: Admit Card-এ ভুল থাকলে কী করব?
উত্তর: সঙ্গে সঙ্গে জেলার জওহর নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করুন।

প্রশ্ন: নবোদয় পরীক্ষায় কি নেগেটিভ মার্কিং আছে?
উত্তর: না, কোনো নেগেটিভ মার্কিং নেই।

প্রশ্ন: বাংলা মাধ্যমে কি পরীক্ষা দেওয়া যায়?
উত্তর: হ্যাঁ, আবেদনের সময় যে মাধ্যম বেছে নিয়েছিলেন, সেই মাধ্যমেই প্রশ্নপত্র পাবেন। Admit Card-এ মাধ্যম লেখা থাকে।

প্রশ্ন: Navodaya Admit Card Download কীভাবে করব?
উত্তর: https://cbseitms.rcil.gov.in/nvs/ ওয়েবসাইটে গিয়ে Registration Number, জন্মতারিখ আর ছোট অঙ্কের উত্তর দিয়ে SIGN IN করলেই Admit Card দেখা যাবে। পুরো নিয়ম উপরে Step by Step দেওয়া আছে।

শেষ মুহূর্তের প্রস্তুতি নিন Preksha Education-এর সাথে

পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি। এই সময়ে যত বেশি Mock Test আর Practice Set করা যায়, তত ভালো। Preksha Education-এ নবোদয় ও রামকৃষ্ণ মিশন ভর্তি পরীক্ষার জন্য বাংলা ও ইংরেজি দুই মাধ্যমেই প্রস্তুতি করানো হয়।

📞 যোগাযোগ: 7001086578 (সকাল 9টা থেকে বিকেল 5টা)
▶️ YouTube চ্যানেল Subscribe করুন: https://www.youtube.com/@PrekshaEducation

Admit Card Download করতে কোনো সমস্যা হলে নিচে কমেন্ট করুন, আমরা উত্তর দেব।

সকল পরীক্ষার্থীর জন্য অনেক শুভকামনা! 💐

লিখেছেন: Preksha Education

Read More
How to Prepare for Navodaya Model Papers: Best Books, Practice Techniques & Time Management Blog

How to Prepare for Navodaya Model Papers: Best Books, Practice Techniques & Time Management

Preparing for the Jawahar Navodaya Vidyalaya Selection Test (JNVST) is not just about completing the syllabus—it’s about smart practice, especially through model papers. Solving Navodaya model papers helps students understand the exam pattern, improve speed, and gain confidence before the final test.

This guide will walk you through the best books, effective practice techniques, and simple time-management strategies to maximize your Navodaya exam performance.

Why Model Papers Are Crucial for Navodaya Preparation

Model papers act as a mirror of the real exam. They help students:

  • Understand the question pattern & difficulty level
  • Improve speed and accuracy
  • Identify weak areas early
  • Reduce exam fear and anxiety
  • Practice time-bound problem solving

If you want to crack exams conducted by Jawahar Navodaya Vidyalaya, regular model paper practice is non-negotiable.

Best Books for Navodaya Model Paper Practice

Choosing the right study materials makes preparation easier and more focused.

📘 Recommended Books

  • Navodaya Entrance Exam Guide (Class 6) – Covers Mental Ability, Arithmetic, and Language
  • Previous Years’ Question Papers (JNVST) – Helps understand real exam trends
  • Mental Ability Practice Books – Especially for figure matching, series, and analogy
  • Basic Mathematics (Class 3–5 Level) – Strengthens foundation for Arithmetic
  • Language Practice Books (Hindi/English/Regional) – For comprehension and grammar

👉 Tip: Always choose latest editions aligned with the current JNVST pattern.

Smart Techniques to Practice Navodaya Model Papers

✍️ 1. Start After Basics Are Clear

Don’t jump into model papers without understanding concepts. First, revise:

  • Number system
  • Basic arithmetic
  • Logical reasoning patterns
  • Language fundamentals

⏱️ 2. Practice With a Timer

Set a stopwatch and attempt model papers like the real exam. This builds exam temperament and time awareness.

🔍 3. Analyze Every Paper

After each test:

  • Check wrong answers
  • Find why the mistake happened
  • Note weak topics in a notebook

Mistake analysis is more important than the score.

🔁 4. Repeat & Improve

Re-attempt the same paper after a few days. You’ll notice:

  • Faster solving time
  • Fewer mistakes
  • Better confidence

For complete details, watch our in-depth video on our YouTube channel.

https://www.youtube.com/@PrekshaEducation

Read More
Scan the code